ইতিহাস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি ১ লা সেপ্টেম্বর, ১৯৭৮ -এ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল,একটি আদর্শ যা জাতি, লিঙ্গ বা বর্ণ নির্বিশেষে সকল স্তরের বাংলাদেশীদের অধিকারকে স্বীকৃতি দেয়।
মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন ছিল ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও সাম্যের। জনগণের এই স্বপ্ন আজও সফল হয়নি। স্বৈরশাসন ও দুঃশাসনের যাঁতাকলে স্বপ্নগুলো চুরমার হয়ে গেছে। আজ আমাদের সকলকে সম্মিলিতভাবে সেই স্বপ্ন পূরণের জন্য নতুন করে শপথ নিতে হবে। বাংলাদেশের সকল ধর্ম বিশ্বাসের মানুষ, ক্ষুদ্র জাতি-গোষ্ঠীসহ সকল জাতি-গোষ্ঠী ও মানুষের চিন্তা চেতনা ও আশা আকাক্সক্ষাকে ধারণ করে একটি অংশীদারিত্বমূলক সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারসম্পন্ন, জনকল্যাণমূলক, সহিষ্ণু, মানবিক, শান্তিকামী ও সমৃদ্ধ গণতান্ত্রিক সমাজ গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) লক্ষ্য।
বিএনপি বিশ্বাস করে জনগণই হবে সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু। যে সব বাধা জনগণের মেধা, শ্রম, উদ্যোগ এবং উৎসাহকে দমিয়ে দেয় সেগুলোকে দূর করে বিএনপি বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে ভিশন - ২০৩০ প্রণয়ন করেছে।
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ঘোষিত বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা
ভিশন - ২০৩০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি।